সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ২৭টি নাটক।

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ১২.৩১ এএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ অভিনয় করেছেন অপূর্ব, নিশো, মেহেজাবীন, সাবিলা, ফারান,তিশা, জোভান, তৌসিফ, ফারিনসহ জনপ্রিয় তারকারা। এছাড়াও রয়েছে ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। প্রতিদিন রাত ৮.১০ মিনিট ও রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে দুটি করে একক নাটক। এবার ঈদে ১২টি নাটকের গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ৫টি একক ও ২টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৫টি মেগা নাটক। নাটক ৫টি একক হলো, গোলাম সারোয়ার অনিকের চিত্রনাট্যে নাসিরুদ্দীন মাসুদের পরিচালনায় ‘বিসর্জন’। অভিনয় করেছেন এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, তানিন সুবাহ, শেলী আহসান প্রমুখ। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় রাশেদ সীমান্ত, অহনা, শফিক খান দিলু, অলিউল হক রুমি অভিনীত ‘বরিশাল টু ঢাকা’, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্য জামাল মল্লিকের পরিচালনায় ‘কোর্ট ম্যারেজ’ নাটকে অভিনয় করেছেন, ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম, বড়দা মিঠু, মাসুম বাসার প্রমুখ। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পরিণতি’। এতে অভিনয় করেছেন সাঈদ বাবু, তানজিকা আমিন, মারিয়া মিম, প্রিয়াংকা জামান, টাইগার রবি প্রমুখ। আরফান আহমেদের পরিচালনায় ‘বাকর খানি’। এ নাটকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ ও নাদিয়া মীম।

টিপু আলম মিলনের লিখা ২টি ৭ পর্বের ধারাবাহিক হলো ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে, মজিবুল হক খোকনের পরিচালনায় ‘পরিপূর্ণ ভালোবাসা’। অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারি, উর্মিলা শ্রাবন্তী কর, মৌমিতা মৌ প্রমুখ। আহসান আলমগীরের চিত্রনাট্যে, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি-৩’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ, আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মিলন ভট্ট, স্বর্ণলতা, শেলী আহসান প্রমুখ প্রমুখ।
৫টি মেগা নাটকের মধ্যে- আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ভাইরাল ভিডিও’, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি-২’, আহমেদ রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘বাগান বাড়ি’, এস এ হক অলিকের পরিচালনায় ‘কোরবানীর বিরাট হাট’, আকাশ রঞ্জনের পরিচালনায় ‘বার্থ ডে পুশিং’।
অন্যান্য একক নাটকের মধ্যে বিইউ শুভর পরিচালনায় অপূর্ব, সাবিলা অভিনীত ‘বিপদ সংকেত’, মুহাম্মদ মিফতাহ্ আনানের পরিচালনায় তৌসিফ তানজিন তিশা অভিনতি ‘কোথাও কেউ ভালো নেই’, মহিদুল মহিনের পরিচালনায় ফারান, তানজিন তিশা অভিনীত ‘বেলা শেষে’, ওসমান মির্জার পরিচালনায় নিলয়, সানজানা রিয়া অভিনীত ‘বস যখন গার্ল ফ্রেন্ড’, মুহাম্মদ মিফতাহ্ আনান পরিচালিত তৌসিফ, কেয়া পায়েল অভিনীত ‘পিরিতের ছেড়া খ্যাতা’, ইমরুল রাফাতের পরিচালনায় জোভান, তাসনিয়া ফারিন অভিনীত টুইন ট্রাবল, সবুজ খানের পরিচালনায় শ্যামল মওলা, নাদিয়া খানম অভিনীত ‘কান্না ঘর’, মৃত্যুঞ্জয় সরদারের পরিচালনায় রাশেদ সীমান্ত, শশী অভিনীত ‘বাবার পুরস্কার’, সাদেক সিদ্দিকীর পরিচালনায় শিপন মিত্র ও ম্যেমিতা মৌ অভিনীত ‘ভালোবাসার রং তামাশা’। এছাড়াও মহিদুল মহিনের পরিচালনায় আরফান নিশো, মেহেজাবীন অভিনীত নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি।
বৈশাখী টেলিভিশনের নতুন কনসেপ্ট মেগা নাটক, যা বিগত দুই বছর যাবত প্রচার করে আসছে বৈশাখী টিভি। এবারও ঈদের ৭দিন রাত ১১.৩৫মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। এ নাটকগুলো হলো-কোরবানীর বিরাট হাট, শিয়াল বাড়ি-২, আমার বউ সেলিব্রিটি,পার্শ¦চরিত্র, বার্থডে পুশিং,ভাইরাল ভিডিও।
বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন রিজিয়া পারভীন, খুরমীদ আলম, রেজওয়ানা চৌথুরী বন্যা, হায়দার হেসেন, ফেরদৌস আরা, বাদশা বুলবুল ও শফি মন্ডল।
ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, কনা, আগুন ও নদী, গামছা পলাশ ও মুনিয়া মুন, আতিক হাসান ও অনুপমা মুক্তি, ইউসুফ আহমেদ খান ও চম্পা বনিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, আফরিন অথৈ, অনন্যা প্রীতি, সানজিদা তন্বী, আইনুন পুতুল ও ইশরাত জাহান জুঁই।
শাহ্ আলমের প্রযোজনায় এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।
দুপুর ১. ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।
এছাড়াও বিআরবি হাসপাতাল নিবেদিত এইচ এম বরকতউল্লাহর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদের ৭ দিন বিকাল ৫.১৫ মিনিটে প্রচার হবে বিনোদনমূলক ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান‘ অন্যরকম’।
ঈদের ৭দিন দুপুর ২.৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘মায়ের জিহাদ’। ঈদের দ্বিতীয় দিন ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। তৃতীয় দিন প্রচার হবে ‘দারোয়ানের ছেলে’। চতুর্থ দিন রয়েছে ‘আমার প্রাণের স্বামী’। ৫ম দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘বাপ বড় না শ্বশুর বড়’ এবং ঈদের ৭ম দিন প্রচার হবে ‘সাত খুন মাফ’।
বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষদের কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। তবে এবারের ব্যতিক্রমী আয়োজনে সবশ্রেনীর দর্শক যে বিনোদিত হবে এতে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com