সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাঙ্কিপক্স বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি নয়: ডব্লিউএইচও

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ১২.২৬ এএম
  • ২০০ বার পড়া হয়েছে

বিশ্লেষকদের সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তৈরি করা এক স্বাধীন কমিটি জানিয়েছে যে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক হলেও তা এখনও এমন পরিস্থিতিতে রূপ নেয়নি যাকে ডব্লিউএইচও আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য ঝুঁকি হিসেবে আখ্যায়িত করে।

ডব্লিউএইচও এর মহাপরিচালক, টেডরস আধানম ঘেব্রেয়সাস চলমান সংক্রমণকে একটি বিবর্তনশীল স্বাস্থ্য ঝুঁকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এও উল্লেখ করেন যে, রোগটি নতুন নতুন দেশ ও অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে। তিনি বলেন যে, প্রয়োজন হলে ঐ কমিটি আবারও আরেকটি জরুরি সভায় বসতে সম্মত হয়েছে।

ডব্লিউএইচও মুখপাত্র ক্রিস্টিয়ান লিন্ডমায়ার ভিওএ-কে বলেন যে, কমিটি এমন বিষয়গুলোর তালিকা তৈরি করেছে যেগুলোর কারণে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করতে হতে পারে।

তিনি বলেন, “আগামী ২১ দিনে সংক্রমণের হার বৃদ্ধির কোন প্রমাণ, যার মধ্যে অন্যান্য দেশে উল্লেখযোগ্য হারে সংক্রমণ ছড়িয়ে পড়া। একই সাথে, আমরা যদি দেখি যেসব দেশে আগেই রোগটি হত সেখানে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। তাই, রোগের মাত্রা বৃদ্ধির প্রমাণ বা ভাইরাসের এমন জিনগত বৈশিষ্ট্য পরিবর্তনের প্রমাণ যা কিনা রোগের সংক্রমণ বন্ধের সাথে সম্পর্কিত বা সেদিকে নিয়ে যাবে।

লিন্ডমায়ার বলেন, ইউরোপীয় অঞ্চল, উত্তর, মধ্য ও দক্ষিণ আমেরিকা সহ পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং পশ্চিম প্যাসিফিক অঞ্চলে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, “এই মুহুর্তে, মূলত নতুন দেশগুলোতে এলজিবিটিকিউ-প্লাস সম্প্রদায়ের এমন পুরুষ যারা অন্য পুরুষের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হয়, তাদের মধ্যে রোগটি ছড়াচ্ছে। তবে, আগেই যেসব দেশে রোগটির প্রাদুর্ভাব ছিল, সেখানে আমরা শিশু ও নারীদের রোগাক্রান্ত হতে দেখেছি এবং তুলনামূলক দূর্বল সম্প্রদায় ও দূর্বল মানুষদের মৃত্যু ঘটতে দেখেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com