সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

 চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০, ১.০৬ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

চীনে করোনাভাইরাসে আরো ১৪৩ জন মারা গেছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। সরকারিভাবে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপি’র।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের খবরে বলা হয়েছে, করোনাভাইরাসে আরো ২ হাজার ৬৪১জন নতুন করে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশই মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের। গত ডিসেম্বর মাসে এই প্রদেশ থেকেই করোনাভাইরাস পুরো চীনে ছড়িয়ে পড়েছে। দেশটিতে বর্তমানে ৬৬ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত।
নতুন করে আরো ১৪৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ১,৫২৩ জনে পৌঁছেছে । এদের মধ্যে চারজন হুবেই প্রদেশের।
চীনা কর্তৃপক্ষ হুবেই প্রদেশের ৫৬ লাখ মানুষকে বিচ্ছিন্ন রেখেছে। ভাইরাস না ছড়ানোর প্রচেষ্টায় দেশের অন্যান্য এলাকা থেকে প্রদেশটির যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
হুবেই প্রদেশে শুক্রবার ৪,৮০০-এর বেশি আক্রান্তের কথা জানা গেছে এবং শনিবার ২,৪২০ জন নতুন আক্রান্তের কথা জানা যায়।
হুবেই প্রদেশের বাইরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শনিবার হুবেই প্রদেশের বাইরে ২২১ জন আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।
কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে ১,৭১৬ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে।
আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের অধিকাংশই হুবেই প্রদেশের রাজধানী উহানের। সেখানে বিপূল সংখ্যক রোগীর তুলনায় মাস্ক ও অন্যান্য প্রতিরোধ উপকরণের অভাব রয়েছে।
গত ডিসেম্বরে ভাইরাস সম্পর্কে প্রথম সতর্ককারী চিকিৎসক যিনি সতর্ক করার কারণে শাস্তি পেয়েছিলেন সেই চিকিৎসকের মৃত্যুর পর গণবিক্ষোভ দেখা দিলে তার এক সপ্তাহ পর এসব পরিসংখ্যান প্রকাশ শুরু হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com