সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রামপুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৭.৩৮ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ ঢাকার রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. রইচ উদ্দিন (৪৪),এ ঘটনায়  ট্রাকের চালক  মো. আলিম (৪২) ও হেলপার আল আমিনকে (২৬) আটক করা হয়েছে।

রইচ উদ্দিন নরসিংদী জেলার কাঁচারাকান্দি এলাকার বাসিন্দা,সে স্কয়ার কোম্পানিতে মেডিকেল এসআর হিসেবে চাকরি করতেন বলে জানায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানাধীন রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রইচ উদ্দিনকে ধাক্কা দিলে তিনি ছিটকে পরে গুরুতর আহত হন।

রইচ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে নেয়া হলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রইচ উদ্দিনকে
মৃত ঘোষণা করেন। নিহতের  মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।

হাতিরঝিল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় ট্রাকের চালক আলিম ও  হেলপার আমিনকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com