সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকিদাতা গ্রেফতার।

  • আপডেট সময় সোমবার, ২৭ জুন, ২০২২, ৩.৫৭ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ গত ২৩/০৬/২২ তারিখে ফেসবুক আইডি ”ফরিদগঞ্জের মাটি” তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানি কর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি সহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে। উক্ত বিষয়ে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, পিতাঃ-মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, সাং-চরকুমিরা (পাটওয়ারী বাড়ি), থানা-ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর অভিযোগ দাখিল করিলে তাৎক্ষনিক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।

 

 

পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ থানাপুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীন ভাবে অভিযান পরিচালনা করা হয়। জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) পুলিশ সুপার চাঁদপুর মহোদয়, জনাব সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) এবং মোহাম্মদ মঈনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) গনের দিক নির্দেশনায় গত ২৫/০৬/২২ খ্রিঃ তারিখ ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে মাননীয় প্রধানমন্ত্রী কে কুটক্তি ও হত্যার হুমকি দাতার প্রধান আসামি আব্দুল হাই (৩৫) পিতা হাফেজ আহমেদ সাং মূলপাড়া (নিলাম বাড়ী) থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর কে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com