রোববার ২৬ জুন রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হয়েছেন।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। দুর্ঘটনার আগে চলন্ত মোটরসাইকেলে বসে ভিডিও করছিলেন নিহতের মধ্যে একজন।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব গণমাধ্যমকে জানান, পদ্মা সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।