সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০.৩৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

নওগাঁ জেলায় আজ সকাল সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। নওগঁ-রাজশাহী মহা-সড়কে সদর উপজেলার বলিহার বাবলাতলী নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে যাত্রী বোঝাই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাস্থলে নিহতরা হচ্ছে- নিয়ামতপুর উপজেলার ভাদুরন্দ গ্রামের ওমর আলীর কন্যা প্রাথমিক স্কুল শিক্ষক জান্নাতুন (৩৮), রামপুরা গ্রামের শিক্ষক মকবুল হোসেন (৬০), শিক্ষক দেলোয়ার হোসেন (৪৭), সিএনজি চালক ডাঙ্গাপাড়া গ্রামের সেলিম (৪৫) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লেলিন (৩৫)। এ ঘটনায় আহত প্রাথমিক স্কুল শিক্ষক নুর জাহান (৩২)কে নওগাঁ সদর হাসপতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিকভাবে জানা গেছে নিহত জানাতুন, মকবুল হোসেন ও দেলোয়ার হোসেন এবং আহত নুরজাহান সবাই কোন এক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নওগাঁ আসছিলেন।
প্রত্যক্ষদর্শী এবং ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জামাল হোসেন জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে নওগাঁর দিক থেকে মাছের খাবার বোঝাই একটি ট্রাক ঢাকা-মেট্রো-ট-১৬-৫৬১৮ রাজশাহীর দিকে এবং যাত্রী বোঝাই সিএনজি নওগাঁ’র দিকে আসছিল। হঠাৎ করে বলিহার সংযোগ সড়ক থেকে একটি মাটি বোঝাই ট্রাক্টর মেইন রাস্তায় উঠে। এ সময় ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে ট্রাক এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষ বাধে। ট্রাকটি যাত্রী বোঝাই সিএনজিসহ পাশের গভীর জলাশয়ে পড়ে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থালে ৫ জন প্রাণ হারায়।
উদ্ধারকাজে অংশগ্রহণকারী ফায়ার সার্ভিস নওগাঁ’র উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানিয়েছেন, সংবাদ পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ট্রাকের চাপায় সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে পানির নিচে ডুবে ছিল। সিএনজি’র বিভিন্ন অংশ পৃথক পৃথকভাবে কেটে ভিতর থেকে একটি একটি করে লাশ বের করতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com