সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ১০.১৯ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা আওয়ামিলীগ এর উদ্যোগে নানা কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৭টায় স্থানীয় দলিয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দুপুর সাড়ে ৩টায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামীলীগের সসভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীর সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা আওয়ামীলীগের যগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে কেন্দ্রিয় শহীদ মীনার চত্তরে এসে সমাবেত হয়। এরপর কেন্দ্রিয় শহীদ মীনার চত্তরে পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অিিত্থ দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com