সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি জামিরুল, সম্পাদক আদন।

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৫.৫৪ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিবেদকঃ দেশের সর্বাধিক সংখ্যক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২২-২৩ এর নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলে ইংরেজি ইউনিটের সিনিয়র রোভার মেট এস কে জামিরুল সভাপতি এবং গনিত ইউনিটের সিনিয়র রোভার মেট হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকালে উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়। এরপর জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার কমিটি ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন ও মিন্টু আলী বিশ্বাস।

নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে চারকলা ইউনিটের সিনিয়র রোভার মেট নাহিদ হাসান রাসেল ও রসায়ন ইউনিটের শরিফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন ইউনিটের সিনিয়র রোভার মেট এস, এম, শাহাদাত হোসেন অনু।

অন্যান্য পদে প্রোগ্রাম সম্পাদক মোঃ রাশেদ, ট্রেনিং সম্পাদক অভিজিৎ বাড়ই, দপ্তর সম্পাদক আশিকুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ মিলন সরকার, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক এম এইচ অন্তু, গার্ল-ইন-রোভার সম্পাদক খালেদা ইয়াসমিন স্বপ্না, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কাজী মুসাব্বিরুল আলম, ক্রীড়া সম্পাদক নাসিম মাহম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান, বহিঃযোগাযোগ সম্পাদক ইমরান হাসান, পাঠাগার সম্পাদক তন্ময় সরকার, আপ্যায়ন সম্পাদক রাকিব আকন্দ, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক পদে সামসুর নাহার স্মৃতি মনোনীত হয়েছেন।

এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোল্লা মামুন হাসান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন।

উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে সিনিয়র রোভার মেট হিসেবে হিসেবে নিজ ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও রোভার-ইন-কাউন্সিলে দায়িত্বশীল ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com