সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সমাজসেবক ও রাজনীতিবিদ এম এ হান্নানের ১৭ তম মৃত্যবার্ষিকী আজ।

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৪.০২ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিল্পপতি এম এ হান্নানের ১৭তম মৃত্যুবার্ষিকী ২৪ জুন। ২০০৫ সালের এই দিনে ঢাকা থেকে গৌরীপুর আসার পথে ত্রিশালের কানহর নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন।

এম এ হান্নানের বাবার নাম হাজী মোঃ বদর উদ্দিন ও মাতা-মিসেস হালিমা খাতুন। ১৯৬৪ সালের ৩১ জানুয়ারি ময়মনসিংহের গৌরীপুর থানাধীন শ্যমগঞ্জ ইউনিয়নের সাতপাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ সনে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণিতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পড়াকালীন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ মিছিলে যোগদানের মধ্যদিয়ে তার ছাত্ররাজনীতিতে হাতেখড়ি। তিনি ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে ঢাকা থেকে স্নাতক শেষে উচ্চশিক্ষার জন্য তিনি জাপানে পাড়ি জমান।

হান্নান ছেলেবেলা থেকেই ছিলেন প্রতিবাদী ও পরোপকারী। জাপানে উচ্চশিক্ষার পাশাপাশি তিনি অটোমোবাইল ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮৬ সনে দেশে ফিরে গাড়ির ব্যবসা শুরু করেন। তার কোম্পানির নাম কসমো ক্যাব ও কসমো অটোমোবাইল।

পরবর্তীতে বাংলাদেশের প্রথম ট্যাক্সিক্যাব কসমো ক্যাব (প্রাঃ) লিঃ নামে ঢাকা এবং চট্রগ্রামে ট্যাক্সিক্যাব সেবা চালু করে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। পরবর্তীতে গাজীপুরে তিনি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কসমো সুয়েটার লিঃ প্রতিষ্ঠা করেন।

তিনি তার নিজ এলাকায় অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদে দান, অনুদানের পাশাপাশি তিনি শিক্ষায় অবহেলিত মেয়েদের শিক্ষার উন্নয়নে শ্যামগঞ্জে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মইলাকান্দায় এক একর জমি ক্রয় করেন। যা বর্তমানে বাস্তবায়নাধীন।

তিনি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক। খেলাধুলার উন্নয়ন্নে গৌরীপুরে বিশেষ উদ্যোগ গ্রহন করেছিলেন তিনি।

১৯৯৬ সনে জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা গৌরীপুরের পাশাপাশি পার্শ্ববর্তী নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পক্ষে ব্যাপক ভুমিকা রাখেন। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর ওপর নির্যাতন নিপীড়ন শুরু হলে তিনি সর্বোতভাবে দলের পাশে দাঁড়ান।

২০০২ সালে ময়মনসিংহে সিনেমা হলে বোমা বিস্ফোরণ হলে বিএনপি জোট সরকারের সাজানো মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী মুক্তির দাবিতে তিনি বিশেষ ভুমিকা রাখেন। গৌরীপুরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ব্যাপক গনজোয়ার সৃষ্টিতে বলিষ্ঠ ভুমিকা রাখেন হান্নান। গৌরীপুরে আওয়ামী লীগের রাজনীতির গুনগত পরিবর্তনে ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের আয়োজন করেন এবং নিজে সভাপতি প্রার্থী হন। মরহুম স্বাস্থ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরকে সভাপতি করে গঠিত কমিটিতে তিনি কার্যকরী সদস্য ছিলেন।

এ ছাড়া তিনি ঢাকার উত্তরা ক্লাবের সদস্য ছিলেন। শামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য ছিলেন। তার কর্মের স্বীকৃতি স্বরূপ শ্যামগঞ্জ থেকে নওপাই-লামাপাড়া হয়ে গৌরীপুরের রাস্তাটি তার নামে নামকরণ করা হয়। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ এটির ফলক উন্মোচন করেছেন।

মরহুম এম এ হান্নানের অবর্তমানে তারই সহোদর ছোটভাই তরুন শিল্পপতি ও আওয়ামীলীগনেতা গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের রাজনৈতিক ও সামাজিক সকল কর্মকান্ডে সক্রিয় ভুমিকা রাখছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com