সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জেলা আন্তঃ গরু চোর চক্রের ২ সদস্য আটক।

  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২, ১১.২৮ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের তারাকান্দায় আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চোর চক্রের দুই সদস্য হলেন- দূর্গাপুর উপজেলার চর দূর্গাপুর গ্রামের ওসমান গনির পুত্র জামিরুল ইসলাম (১৭) এবং শাহারুল (২১)। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩’টায় একটি নীল রঙের পিকাপে করে ময়মনসিংহ সদর উপজেলার চর দূর্গাপুর এবং কোনাপাড়া এলাকার জনৈক আনোয়ার হুসেন এবং আজারুলের ২ টি গরু চুরি করে নিয়ে যাবার সময় তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারের পাহারাদার এবং স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে জামিরুল এবং শাহারুলকে আটক করে।

পরে তারাকান্দা থানায় খবর দিলে থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে গরুগুলো তারা ময়মনসিংহ সদর উপজেলা থেকে জামালপুর নিয়ে যাবার চেষ্ঠা করছিলো। এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, চোর এবং গরুগুলো থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com