সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

২৫ হাজার ৯৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৭.২৫ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৯৮১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৫৯৬ জন হজযাত্রী রয়েছেন। মোট ৭১টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরব পৌঁছেন।
সর্বশেষ প্রকাশিত (১৮তম) হজ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বুলেটিনে জানানো হয়, এসব হজযাত্রীকে সৌদিতে নেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইটের সংখ্যা ৩৯টি। অপরদিকে সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৭টি ফ্লাইট এবং বাকী ৫টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইনাস এয়ার লাইন্স।
গত ৫ জুন- ২২ হতে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩ জুলাই। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com