সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার কাছ থেকে আরও ব্যাপক শত্রুতামূলক কার্যকলাপের আশঙ্কা : জেলেন্সকি

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১২.৫৬ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রাশিয়ার কাছ থেকে আরও ব্যাপক শত্রুতামূলক কার্যকলাপের আশঙ্কা আমাদের করা উচিত।” এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের প্রার্থীতা স্ট্যাটাস সমর্থন করবেন কিনা তা বিবেচনা করছেন।

ইউরোপীয় কমিশন গত সপ্তাহে ইউক্রেনকে প্রার্থী হিসেবে মর্যাদা দেয়ার সুপারিশ করেছে। বৃহস্পতি ও শুক্রবার একটি শীর্ষ সম্মেলনে ২৭টি সদস্য রাষ্ট্র এই বিষয়ে আলোচনা করবে এবং তাদের ভোট দেবে। যদি ইউক্রেন প্রার্থীর মর্যাদা পায় তবে সম্পূর্ণভাবে ইইউতে যোগদানের প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছর সময় লাগতে পারে।

এদিকে সোমবার টরন্টোতে একটি বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে নিষেধাজ্ঞা ও অন্যান্য উপায় নিয়ে আলোচনা করবেন।

রোববার নেটো মহাসচিব স্টলটেনবার্গ সতর্ক করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, তবে পশ্চিমা মিত্রদের কিয়েভের বাহিনীর প্রতি তাদের সমর্থন বন্ধ করা উচিত নয়।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার ইউক্রেনীয় বাহিনীর জন্য প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে কিয়েভ সফর করেন। যেহেতু যুদ্ধের চার মাস পূর্তি হতে যাচ্ছে, তিনি “ইউক্রেন অবসাদ-এর ঝুঁকির বিরুদ্ধে সকলকে সতর্ক করেছিলেন।

ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাংক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশেষজ্ঞরা তাদের একটি নোটে বলেছেন, “রুশ বাহিনী সম্ভবত আগামী সপ্তাহগুলোতে সিভিরোডনেটস্ক দখল করতে সক্ষম হবে, তবে এতে তাদের সামরিক শক্তির বেশিরভাগ অংশকে ছোট এলাকায় কেন্দ্রীভূত করার মতো মূল্য দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com