সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে বন্যার্তদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ।

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ১০.০৭ এএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার ৭ টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নে দুই হাজার পরিবারের ত্রান বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। সোমবার উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। দেশের সকল সংকটকালীন মুহুর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় উপজেলা আওয়ামী লীগ। দুর্গাপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বন্যার্তদের সহায়তায় করতে সরকারের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের এই কার্যক্রম চলমান রয়েছে। সরকার ও দলের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। পর্য়ায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ‘লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সহ-সভাপতি উসমান গনি তালুকদার, এডভোকেট মুজিবুর রহমান, এমদাদুল হক খান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com