সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে প্রতিপক্ষের মধ্যে ধস্তাধস্তি হামলায় আহত ১

  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২, ৫.৩৪ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের চান্দগাঁও খাজারোড পাক্কা দোকানে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, গত শনিবার সকালে চট্টগ্রামের চান্দগাঁও খাজারোড ৬ নং ওয়ার্ডের পাক্কা দোকানের নিলার বাড়ীতে। জানা গেছে, ওই ৬ নং ওয়ার্ডের পাক্কা দোকানে মো. ওসমান (৫২) মৌরশী সূত্রে মালিক হয়ে ভোগ দখলে রত আছে।তার নামে বিএস নামজারী খতিয়ান রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছে।গত ২০২২ সালের ৫ এপ্রিল সকালের দিকে চান্দগাঁও খাজারোড ৬ নং ওয়ার্ডের সাবানঘাটা ভোজার বাড়ীর মৃত আবদুর রশিদের পুত্র পিয়ার মুহাম্মদ (৫৫),পিয়ার মুহাম্মদ’র পুত্র মো. আজাদ (৩০), আরেক পুত্র মো. আরাফাত (২৬), বিরোধীয় জমিটির জাল কাগজ পত্র করে নিজের দাবি করে ৬/ ৭ জন শ্রমিক নিয়ে দখল করতে যায়। এ সময় মো: ওসমান জানান এ ভূমিতে আদালতের ১৪৫ ধারা জারী আছে, প্রতিপক্ষ ১৪৫ ধারা আমরা মানি না বলে পিয়ার মুহাম্মদ ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে মো: ওসমান (৫২) গুরুতর আহত হন। গুরুতর আহত

মো. ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে ২০২২ সালের ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে চান্দগাঁও থানায় ২০২২ সালের ২১ এপ্রিল একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষ পিয়ার মুহাম্মদের নিকট জানতে চাইলে তিনি জানান, জায়গাটি আমার, মো. ওসমান জায়গা পাবে প্রমাণ করতে পারলে তার জায়গাটি তাকে দিয়ে দেবো। শুধুমাত্র ক্ষমতা দিয়ে আমাকে হয়রাণী করছে। উল্লেখ্য, চান্দগাঁও সার্কেলের কানুনগো মো. নাজমুল হাসানের
স্বাক্ষরিত প্রতিবেদনের ছকে প্রতিপক্ষ আরসিসি পিলার তৈরী পূর্বক পাকা বিল্ডিং নির্মাণের ৭ টি বেইচ করেছেন মর্মে ভূমি দখলে উল্লেখ করেছেন।সরেজমিনে তদন্ত করে কোন পিলার ও বেইচের অস্তিত্ব পাওয়া যায়নি এবং বিরোধীয় জমিটি প্রতিপক্ষের দখলেও নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com