সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সামর্থ্যবানদেরকে সিলেট সুনামগঞ্জ বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার আহবান -বিএমএসএফ।

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ২.৪৭ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগে ভারতের পাহাড়ী ঢল ও অতিবৃষ্টিতে ঘরবাড়ি তলিয়ে জনজীবনে অচলবস্থা নেমে এসেছে। গরু-মহিষ-ছাগল ভেসে যাচ্ছে। বিদ্যুৎ লাইন পানি ছুঁইছুই। নদীপাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে চোখের সামনেই।

গত কাল শুক্রবার ১৭ জুন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ট্রাস্টিবোর্ড আহমেদ আবু জাফর কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে বলেন দেশের সামর্থ্যবানদেরকে সিলেট সুনামগঞ্জ বন্যাকবলিত এলাকায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। বিশুদ্ধ পানি, শুকনো খাবার নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে।

ঐতিহ্যবাহী সিলেটের মানুষের মাঝে এখন অনেকটা হাহাকার চলছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষেরা এ বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে! সামর্থ্যবানদের উচিত এগিয়ে আসা। এই মুহূর্তে তাহিরপুর এলাকায় প্রত্যেক ঘরে পানি, রান্নাবান্না বন্ধ, বিশুদ্ধ পানির অভাব, এসময়ে বন্যাকবলিত মানুষের জন্য শুকনো খাবারের বিশেষ প্রয়োজন।

দেশের ধর্নাঢ্য ব্যক্তি/ প্রতিষ্ঠানকে সাধ্যমত সহায়তা নিয়ে সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার বানভাসিদের সেবায় সেনাবাহিনী পাঠিয়েছেন। সেনাবাহিনী বানভাসিদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন; আজ জুম্মাবাদ দেশের বিভিন্ন মসজিদে বানভাসিদের জন্য দোয়া করা হয়েছে। মহান রাব্বুল আলামিন সিলেটবাসিকে হেফাজত করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com