সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ৩০ বছরের মধ্যে সর্বাধিক সুদের হার বৃদ্ধি করল।

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৮.২৯ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ
ভোগ্যপণ্যের ক্রমবর্ধমান দামে লাগাম টেনে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
দ্য ফেডারেল রিজার্ভ বলেছে, এটি তার মূল সুদের হার শতকরা তিন-চতুর্থাংশ বাড়িয়ে ১.৫ শতাংশ থেকে ১.৭৫ শতাংশ পর্যন্ত করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর মার্চের পর এটি তৃতীয় বারের মতো বৃদ্ধি। এ ছাড়া অপ্রত্যাশিত এ মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এক বৈঠকের পর মার্কিন কর্মকর্তারা আশা করছেন—ফেডারেল ব্যাংকগুলো যে হারে ঋণ নেয়, তা বছরের শেষ নাগাদ ৩.৪ শতাংশে পৌঁছাতে পারে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো একই রকম পদক্ষেপ নেওয়ায় এটি বিশ্ব অর্থনীতির জন্য একটি বিশাল পরিবর্তনকে চিহ্নিত করে, যেখানে ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো বছরের পর বছর কম ঋণের খরচ উপভোগ করেছে।
পরামর্শক সংস্থা ইওয়াই-পার্থেনন-এর প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ড্যাকো বলেছেন, বেশির ভাগ অগ্রসর অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংক এবং কিছু উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাংক সমন্বয়ের মাধ্যমে তাদের নীতি কঠোর করছে।
গ্রেগরি ড্যাকো বলেন, ‘এটি এমন একটি বৈশ্বিক পরিবেশ, যাতে আমরা গত কয়েক দশকে অভ্যস্ত ছিলাম না। এটি ব্যবসায়িক খাতের জন্য এবং বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে।’
এদিকে, যুক্তরাজ্যে গত এপ্রিলে ভোগ্যপণ্যের দাম ৯ শতাংশ বেড়েছে। ব্যাংক অব ইংল্যান্ড আজ বৃহস্পতিবার ডিসেম্বর থেকে তার পঞ্চম হার বৃদ্ধি ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া ব্রাজিল, কানাডা ও অস্ট্রেলিয়াও সুদের হার বাড়িয়েছে। আর, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এই গ্রীষ্মের পরে সুদের হার বৃদ্ধির পরিকল্পনার রূপরেখা দিয়েছে আগেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com