সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এক মিনিটে এক মিলিয়ন ডলারের স্বর্ণালংকার লুট।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৯.২৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মো.সুমন মিয়া/আনা ক্রিস্টিনা মার্টিনস/যুক্তরাষ্ট্র থেকেঃ

যুক্তরাষ্ট্রের নিউজার্সির ভারতীয় অধ্যুষিত আইসেলিনে শুক্রবার সন্ধায় প্রকাশ্যে একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গুজরাটি মালিকানাধীন ওই দোকান থেকে ডাকাতরা মাত্র এক মিনিটে প্রায় এক মিলিয়ন ডলারের স্বর্লালঙ্কার নিয়ে গেছে। ডাকাতদের হামলায় দোকানের মালিক আহত হয়েছেন।
ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এত কম সময়ে বিপুল স্বর্ণালঙ্কর লুট করার ঘটনা যেন সিনেমাকেও হার মানিয়েছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পৌণে ৮টার দিকে নিউজার্সির আইসেলিনের ওক ট্রি রোডে ভিরানি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। সোনার দোকানটি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে মুখোশ এবং গ্লাভস পরা সশস্ত্র ডাকাত দল সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ওই দোকানের একজন কর্মচারি বাইরে থেকে ভেতরে প্রবেশ করার সময় তাকে আগে থেকে অনুসরণ করে ডাকাত দল। এরপর মালিকসহ তিনজনকে জিম্মি করে চোখের পলকে হাতুড়ি দিয়ে শোকেসের সব গ্লাস ভেঙে স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। পুরো ডাকাতি শেষ করতে এক মিনিটেরও কম সময় লাগে। চুরি হওয়া পণ্যের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি। তবে ব্যবসার মালিক প্রাথমিকভাবে ধারণা করছেন যে চোরেরা এক মিলিয়নেরও বেশি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। আশেপাশের এলাকায় কমপক্ষে ১০ থেকে ১৫টি সোনার দোকান রয়েছে।
ডাকাতির ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। এতে সোনার দোকানের সামনে মালিক ও আরো একজনকে বসে থাকতে দেখা যায়। তখন কেউ একজন দোকানে প্রবেশ করে। কালো পোশাক পরা ডাকাতরা তার পেছনে বন্দুক নিয়ে দোকানে ঢুকে পড়ে। ঢোকার সাথে সাথেই তারা লুটপাট শুরু করে। তারা স্বর্ণালঙ্কারগুলো ব্যাগে ভরে নিয়ে চলে যায়। হাতে আগ্নেয়াস্ত্র থাকলেও ডাকাতরা কাউকে গুলি করেনি।
ডাকাতির ঘটনায় গুজরাটি ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com