সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঢাকা শহরে যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে তারা‘কালো টাকার মালিক: অর্থমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১.৪৬ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঢাকা শহরে যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই ‘কালো টাকার মালিক’। আর এই অবস্থার জন্য সরকার এবং সিস্টেমকেই দায়ী করেছেন তিনি।

বুধবার (১৫ জুন) সরকারি অর্থনৈতিক ও ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়ালি এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, পাচার হওয়া অর্থ দেশে যখন ফেরত আসবে, আমরা মনে করি সেই অর্থের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ হবে তখন। এছাড়া বিভিন্ন ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানায় বিনিয়োগ হবে তা। এ কারণে সেই দিকে নজর দিচ্ছি আমরা।পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পদক্ষেপের বিষয়ে কোনো চাপে রয়েছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো চাপে নেই। যা বলেছি তা করব। আমি কখনো অর্ধেক রাস্তা থেকে সরে আসি না। রেমিটেন্সের ওপর যখন প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা হয়েছে। সেই সময় বলা হয়েছিল টাকা আসবে না। কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এর বিপরীত হয়েছে, টাকা এসেছে। কেবল টাকা আসেইনি, ঐতিহাসিক রেকর্ডও হয়েছে। অর্থমন্ত্রী কালো টাকার বিষয়ে আরও বলেন, রাজধানী ঢাকায় যাদের জায়গা-জমি বা ফ্ল্যাট আছে তারা সবাই কালো টাকার মালিক। এ জন্য সরকার এবং আমাদের সিস্টেম দায়ী।

তিনি বলেন, গুলশান এলাকায় কেনা কোনো জমির যে দাম দেখিয়ে রেজিস্ট্রি করা হয়, প্রকৃত ক্ষেত্রে জমির দাম তার থেকেও অনেক বেশি। কিন্তু বেশি দামে তো রেজিস্ট্রি করতে পারবেন না। কারণ, প্রতিটি মৌজার জন্য দাম নির্ধারণ করে দেয়া আছে, তার বেশি দামে রেজিস্ট্রি করা যাবে না। তাই যা পারা যাবে না, কালো টাকা তো সেখানেই হয়ে গেছে। তাহলে কে কালো টাকার বাইরে রয়েছে?

আ হ ম মুস্তফা কামাল বলেন, যখন বিদেশ পাচার হওয়া কালো টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করি সেই সময় বলা হচ্ছে, সরকার নাকি কালো টাকাকে সাদা করার প্রশ্রয় দিচ্ছে। আমি অপ্রদর্শিত টাকা বলি। এখানে তো লাজ-লজ্জার কিছু নেই। এ জন্য সরকার দায়ী। আমিও একসময় দায়িত্বে ছিলাম। আর ঢাকা শহরে জমির মূল্য বৃদ্ধি করা যায় কিনা, তা নিয়ে চিন্তা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। যে দাম ছিল বরং সেই দামই রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com