সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১.১৩ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ করে। সংস্থাটি বলে যে, খারকিভে চালানো হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যেই হামলার অনেকগুলোতেই নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বিষয়ে এক প্রতিবেদনে অধিকার সংস্থাটি বলে, “খারকিভের আবাসিক মহল্লাগুলোতে বারবার নির্বিচারে বোমাবর্ষণ করা হয়, যাতে শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন, এবং এগুলো যু্দ্ধাপরাধের শামিল।”

তাতে আরও বলা হয়, “এটি ক্লাস্টার বোমা ব্যবহার করে করা হামলা এবং অন্যান্য ধরনের অনিয়ন্ত্রিত রকেট ও অনিয়ন্ত্রিত গোলা ব্যবহার করে করা হামলা, উভয়ের জন্যই সত্য।”

“জনবহুল বেসামরিক এলাকায় এ ধরনের অনিয়ন্ত্রিত বিষ্ফোরক অস্ত্রের অব্যাহত ব্যবহার, এটা জানা সত্ত্বেও যে এর ফলে বারবার বড় সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে, এভাবেও বিবেচনা করা যেতে পারে যে সেগুলো বেসামরিক মানুষের বিরুদ্ধেই পরিচালিত সরাসরি হামলা।”

অ্যামনেস্টি জানায় যে, তারা খারকিভে রুশ বাহিনীর দ্বারা বারবার ৯এন২১০ এবং ৯এন২৩৫ ক্লাস্টার বোমাবর্ষণ ও স্থল মাইন ছড়ানোর প্রমাণ পেয়েছে। এগুলোর সবই আন্তর্জাতিক বিধিতে নিষিদ্ধ ঘোষিত।

“এনিওয়ান ক্যান ডাই অ্যাট এনি টাইম” (যে কেউ যে কোনও সময়ে মারা যেতে পারে) শীর্ষক এই প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে যে, ২৪ ফেব্রুয়ারি আক্রমণের প্রথম দিনে রুশ বাহিনী কিভাবে খারকিভের বেসামরিক এলাকাগুলোকে লক্ষবস্তুতে পরিণত করা শুরু করেছিল।

রাশিয়া এবং ইউক্রেন, ক্লাস্টার বোমা ও মানুষের জন্য পেতে রাখা মাইন-এর ব্যবহার নিষিদ্ধকারী আন্তর্জাতিক চুক্তিগুলোতে স্বাক্ষরকারী দেশ না।

তবে, অ্যামনেস্টি জোর দিয়ে বলেছে যে, আন্তর্জাতিক মানবতা আইন, নির্বিচার হামলা ও এমন অস্ত্র যা বৈশিষ্ট্যগতভাবে নির্বিচারে হত্যা করে, সেগুলোকে নিষিদ্ধ করে রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com