সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খিলগাঁও এলাকা থেকে ২ভুয়া ডিবি গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪.১১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

(ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের হাতে দুইজন ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ খাইরুল আলম ও মোঃ ফারুক।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, রবিবার সন্ধ্যার আগ মুহূর্তে সংবাদ পাওয়া যায় খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালের সামনে কিছু লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে। এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৬:৪৫ টায় সেখানে গিয়ে খাইরুল ও ফারুক নামের দুইজনকে আটক করা হয়। এসময় খাইরুলের হেফাজত থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড উদ্ধার করা হয় আর ফারুকের হেফাজত থেকে একটি হ্যান্ডকাফ।

তাদের অপরাধের কৌশল সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত খাইরুল ও ফারুক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর নির্জনস্থান বুঝে তার স্বর্বস্ব নিয়ে নেয়।

ডিবি কর্মকর্তা আরো বলেন, খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ইতোপূর্বে গ্রেফতার হয়েছিলো। যে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির খিলগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com