সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেবীদ্বারে স্বাস্থ্য সহকারী চাকুরীর প্রলোভনে টাকা আত্মসাৎকারী ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ১০.১২ পিএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
দেবীদ্বার -কুমিল্লা প্রতিনিধি//

কুমিল্লা দেবীদ্বারে বুধবার দুপুরে উপজেলার পৌরসভাস্থ বানিয়াপাড়া ফুলগাছতলা নামক স্থানে ভূঁইয়া কমিউনিটি সেন্টার এর ভিতর থেকে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার লিমিটেড নামক প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী পদে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একদল প্রতারনাচক্র প্রায় ২০০ জনের নিকট থেকে জন প্রতি ১৮০০ টাকা করে আত্মসাৎ করেন। পুলিশ জানতে পেরে আত্মসাৎকারী সঙ্গবদ্ধ প্রতারক চক্রের ০৫ (পাঁচ) সদস্যকে গ্রেপ্তার করেন দেবীদ্বার থানা পুলিশ।
ওই প্রলোভনকারী প্রতারককারী ১।মোঃ সেলিম শেখ প্রকাশ সেলিম রেজা(৩৫),পিতা-মোঃ মন্নু শেখ,সাং- বারই পাড়া,পোষ্ট-নলদী,থানা- লোহাগাড়া,জেলা- নড়াইল,২।সবুজ দাস গুপ্ত(৩৮) পিতা- রতন দাস, মাতা- রতনা দাস,সাং- উত্তর চেচরী, থানা- কাঠালিয়া,জেলা- ঝালকাঠি, ৩।মোঃ বদিউল আলম(৪০),পিতা- মৃত মফিজুল ইসলাম, ৪।মোঃ মাহাবুব আলম ভূঁইয়া(৫৭),পিতা-মৃত মফিজুল ইসলাম ভূঁইয়া, উভয় সাং- রামপুর, ৫।মোঃ রবিউল্লাহ(৬০), পিতা- মৃত হাবিব উল্লাহ, সাং- শোভারামপুর, সর্ব থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।
পরবর্তীতে ওই  প্রতারক চক্রের ভূক্তভোগী মোসাৎ নাচরিন আক্তার(২৩) পিতাঃ ফরিদ উদ্দীন  গ্রামঃ কিংবাজিহুরা পোঃ হরিনধরা উপজেলা বুরিচং, জেলাঃ কুমিল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন যাহার নং-(০৭)
ওই  ভক্তভোগী চাকুরি প্রার্থী থানায় আসামীদের বিরুদ্ধে অভিযোগ দিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে দেবীদ্বার থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com