মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

খুব শিগগিরই গণআন্দোলন শুরু হতে যাচ্ছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২, ৪.৫৮ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খুব শিগগিরই গণআন্দোলন শুরু হতে যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের সব মানুষও ঐক্যবদ্ধ হচ্ছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে, কিছুটা রক্ষা পেতে পারেন। এরপর আর পালাবার সময় পাবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই—সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যে দুর্বার গণআন্দোলন শুরু হবে, তার মাধ্যমে এ ভয়াবহ দানব সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগ না দেওয়ার কারণ হচ্ছে—এই ফ্যাসিবাদী সরকার, তাঁকে ভয় পায়।

জীবনে কারও কাছে কখনও মাথা নত করব না —প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,    স্বৈরাচার এরশাদ যখন ৮২ সালে ক্ষমতা দখল করে, তখন ২৪ মার্চ তিনি বলেছিলেন—উই আর নট আনহ্যাপি, আমরাও অখুশি নই। আবার এক-এগারোর অবৈধ সরকারের সময় যখন ফখরুদ্দিন-মইনউদ্দিন রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, তখন বিমানবন্দরে ঘোষণা দিয়েছিলেন—এই সেনা সমর্থিত অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম আপনি বৈধ করে দেবেন। আমাদের মেমোরি এখনো এত কমে যায়নি। এ জন্য আমরা বলি—আপনি বরাবরই আঁতাত করে ক্ষমতায় এসেছেন, আপনারা বরাবরই ওই শক্তির সঙ্গে আঁতাত করেছেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করে, গণতন্ত্রকে ধ্বংস করে।

গণতন্ত্র ও মৌলিক অধিকার রক্ষা করতে এই সরকারকে পদত্যাগ করতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বাতিল করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাঁদের মাধ্যমে একটি নতুন নির্বাচন দিতে হবে, যেখানে জনগণ তাদের পছন্দমতো মানুষদের নির্বাচিত করবেন।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রশিদ হাবীব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, বিএনপিনেতা আবদুস সালাম আজাদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com