মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালতলীতে চোলাই মদসহ আটক ২

  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২, ৪.২৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

 

মো.হায়দার হাওলাদার,(বরগুনা) তালতলী প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে চোলাই মদসহ হালাশী ও জহিরুল ইসলাম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকেল সোয়া ৬ টার দিকে নিশানবাড়ীয়া ইউনিয়নের নামেসিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে নামেসিপাড়া খাস পুকুর পারের কাঁচা রাস্তার উপর থেকে লাউপাড়া এলাকার মৃত্যু চৌথার ছেলে হালাশী (৪৫) ও কবিরাজপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা মোটরসাইকেল চালক সহ আরো একজন পালিয়ে যায়।

তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com