সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৩৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২, ৩.৫৭ এএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

সোহেল রানা,নওগাঁঃ  নওগাঁয় সাড়ে ৩৬ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বৃহষ্পতিবার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

আটককৃত দুই মাদক কারবারির নাম আনোয়ার হোসেন (৪৪) ও ইসমাইল (৪০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। আনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ তেতাভুমি আব্দুল ওহাবের ছেলে ও ইসমাইল হোসেন বড় দশিয়া গ্রামের ময়লন হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালায়। এসময় সাড়ে ৩৬ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে র‌্যাবের সদস্যরা। এসময় তাদের কাছে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদেও বিরুদ্ধে সদর মডেল ধানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com