সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বইমেলায় ডিএমপির উদ্যোগে ‘শিশু পরিচর্যা কেন্দ্র’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৪.১৩ পিএম
  • ৭৮৬ বার পড়া হয়েছে

আপনি ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় এসেছেন, আপনার আদরের শিশুকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো শুরু করবে কান্নাকাটি। এমন পরিস্থিতিতে বইমেলায় বই দেখা বা ঘোরার মজাটাই হয়তোবা শেষ হয়ে যাবে। এমন চিন্তা করার কোন অবকাশ নেই। এ বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গনে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।

বইমেলায় নিয়ে আসার পর ক্ষুধায় কাঁদতে শুরু করলো ছোট্ট শিশু। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করাবেন এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশেপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। কিংবা ছোট্ট শিশু যদি প্রস্রাব-পায়খানা করে দেয় তখন মা দুশ্চিন্তায় ভোগেন কোথায় গিয়ে ডায়াপার পাল্টাবেন।

ছোট্ট শিশুকে মেলায় নিয়ে এসে ব্রেস্ট ফিডিং করাতে যেন কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয়, শিশুর প্রস্রাব-পায়খানা নিয়ে যেন কোন দুশ্চিন্তা না করা লাগে সেজন্যই মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মহতি উদ্যোগ। বইমেলায় আপনার শিশুর জন্য শিশু পরিচর্যা কেন্দ্র খুঁজে পেতে নিকটস্থ পুলিশের সাহায্য নিন।

এছাড়াও যোগাযোগ করতে পারেন বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে। যোগাযোগ করুন এই নম্বরসমূহে, ০১৯২১-১৮৯৬৬০ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৪৯-৭১৬৮০০ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com