সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পৌর শহরের শোভা বর্ধনে ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১১.৩২ এএম
  • ৪১৫ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে, শহরের প্রধান প্রধান সড়কে সবুজ প্রকৃতি ও শোভা বর্ধন করন কর্মসূচির অংশ হিসেবে ফুল গাছ রোপন করে এই বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।


বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর সচিব সৈয়দ মোহাম্মদ আলী মিরু, পৌর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, মমতাজুর রহমান পারভেজ, হারান দত্ত, মাজেদুর রহমান প্রমুখ।
এসময় পৌর মেয়র মাহমুদ আলম বলেন, ফুলবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়কে সবুজ প্রকৃতি ও শোভা বর্ধনের লক্ষে এই ফুল, ফলদ ও ঔষধী গাছ রোপন করা হচ্ছে।
পৌর সভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী বলেন, ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি তহবীল থেকে এক লাখ ৯৯ হাজার টাকা ব্যায়ে উন্নত জাতের ফুল ও ফলদ ও ঔষধী গাছের ৩০০টি চারা রোপন করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com