সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নিউইয়র্কে আ.লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৯.৪০ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে। স্নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ, মুকিত চৌধুরী, সহ-সভাপতি সামসুদ্দিন আজাদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী ইনাম, প্রবাসী বিষয়ক সম্পাদক সোলায়মান আলী, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, আওয়ামী লীগ নেতা খোরশেদ খন্দকার, স্বীকৃতি বড়ুয়া, মুজিবুর রহমান, শিব্বির আহমেদ, সদস্য শাহনারা রহমান, জহিরুল ইসলাম, সাবেক ভিপি ও আওয়ামী লীগ নেতা মো. সাখাওয়াত বিশ্বাস, রফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা আজিজুল হক খোকন, যুবলীগের আহবায়ক তারেক হায়দার, সদস্য সচিব বাহার খন্দকার সবুজ, যুবলীগ নেতা সেবুল মিয়া, মো. সাইফুল আলম, ডে এ জয়, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তিনি আরও বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত আছি।
সমাবেশের অন্যান্য বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ছাত্রদল সন্ত্রাসীরা যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই বক্তব্য দেওয়ায় আমরা ছাত্রদল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সন্ত্রাসীদের ক্ষমা চাইতে হবে দেশবাসী ও প্রধানমন্ত্রীর কাছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com