সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের দাফন-সৎকার ও চিকিৎসায় ১ কোটি টাকা বরাদ্দ

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ২.৪১ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের দাফন ও সৎকার এবং আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য এ অর্থ দেওয়া হবে।

এ ছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে এক হাজার শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ দেওয়া হয়।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আর আহত ব্যক্তিদের দেওয়া হবে ২০ হাজার টাকা করে। আজ রোববার সকাল ১০টায় ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

আশরাফ উদ্দিন বলেন, আগুনে নিহতদের প্রত্যেক পরিবার ৫০ হাজার টাকা করে পাবে। আর আহতদের পরিবার পাবে ২০ হাজার টাকা করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে বুথ বসানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার যোগাযোগ করলেই আর্থিক সহায়তা বুঝিয়ে দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এ পরিবেশ দিবসেই চট্টগ্রামে পরিবেশের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য বিএম ডিপোর কনটেইনারের কেমিক্যাল যেন আশপাশের ছড়া, খাল, নালায় পড়ে সাগরে পতিত হতে না পারে, সেজন্য কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com