সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মসিকে ভিটামিন ` এ` প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ২.২৯ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে বৃধবার বেলা ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২২ এর এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোন শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় সে বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে। বিশেষ করে ভাসমান জনগোষ্ঠীর কোন শিশু বাদ না পড়ে তাদের বিশেষ নজর রাখতে হবে।

এ সময় তিনি ক্যাম্পেইনের সফলতায় সম্ভব্য সকল মাধ্যমে প্রচারণার জন্য নির্দেশ প্রদান করেন এবং যার যার ব্যক্তিগত পর্যায় থেকে ক্যাম্পেইনের তথ্য ছড়িয়ে দেওয়া ও ভিটামিন ক্যাপসুল গ্রহণে উদ্বুদ্ধ করার আহবান জানান।

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোপূর্বে প্রায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু ‘এ’ ক্যাম্পেইন পরিচালনায় সার্বিক নির্দেশনা দিয়েছেন। আশা করা যায় সিটি কর্পোরেশনের প্রস্তুতি এবং সকলের সহযোগিতা এবারও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

উল্লেখ্য, আগামী ১২ থেকে ১৬ জুন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের ৩০১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com