সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১২.১৯ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনসঃ বিশ্ববাজারে তেলের দাম এখন দুই মাসের মধ্যে সর্বোচ্চ। রাশিয়া থেকে তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ নিষেধাজ্ঞা জারির পর তেলের দাম আবার বেড়েছে।
গতকাল সোমবার রাতে ব্রাসেলসে একটি সম্মেলনে সমুদ্রপথে রাশিয়ার তেল পরিবহনের ওপর সর্বসম্মত নিষেধাজ্ঞা জারি করে ইইউর দেশগুলো। এ নিয়ে চুক্তিও করে ইইউর নেতারা। তাঁদের এমন সিদ্ধান্তের কারণে এখন থেকে রাশিয়ার দুই-তৃতীয়াংশ তেল ইউরোপে রপ্তানির পথ বন্ধ হয়ে গেল। কারণ, রাশিয়ার তেলের দুই-তৃতীয়াংশ সমুদ্রপথেই ইউরোপে যায়।
বিবিসি জানিয়েছে, ইইউর নতুন নিষেধাজ্ঞা জারির পরই বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দাম। আজ মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১২৩ ডলারের ওপরে উঠেছিল। ইউক্রেন যুদ্ধ ও করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়েছে। ক্রমবর্ধমান জ্বালানির খরচে ইউরোপের ভোক্তা ও ব্যবসা-বাণিজ্যের ওপর চাপ তৈরি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়াকে চাপে রাখতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ বন্ধ করতে নানা উদ্যোগ নিচ্ছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা তেলের ২৭ শতাংশ ও গ্যাসের ৪০ শতাংশ আসে রাশিয়া থেকে। এর মাধ্যমে রাশিয়া বছরে প্রায় ৪২ হাজার ৯০৯ কোটি ডলার বা ৪০০ বিলিয়ন ইউরো আয় করে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইইউর এই সিদ্ধান্তের কারণে ইউক্রেন যুদ্ধ পরিচালনায় রাশিয়ার খরচে টান পড়বে। কারণ, যুদ্ধের জন্য যে বিপুল খরচ হয়, তার একটা অংশ আসে ইউরোপে রাশিয়ার তেল বিক্রির আয় থেকে। এদিকে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও এখন পর্যন্ত রাশিয়া থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেনি ইইউ। শুধু রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নতুন একটি গ্যাস পাইপলাইনের পরিকল্পনা স্থগিত হয়েছে। এ ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি ইইউর দেশগুলো

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com