সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১১.২২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মল্লিক মাহমুদ জামান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

আমতলী-পটুয়াখালী সড়কের বেতমোর নামক স্থানে মঙ্গলবার রাত ৮টার সময় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম গাজী (৩৫) নামের মোটর সাইকেল চালক নিহত ও দুই জন আহত হয়েছে। নিহত নুরুল ইসলাম কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ফুলতলা গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র।

থানা সূত্রে জানা গেছে, নিহত নুরুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে থেকে ২ জন যাত্রী নিয়ে পটুয়াখালী-আমতলী মহাসড়ক দিয়ে তার গ্রামের বাড়ি ধানখালি যাচ্ছিল। এসময় বেতমোর নামক স্থানে আসা মাত্র একটি পার্কিং করা ইট বোঝাই ট্রলির সাথে ধাক্কা খেয়ে নুরুল ইসলামসহ অন্য দুই যাত্রী ছিটকে পড়ে যায়। এতে চালক নুরুল ইসলাম, যাত্রী রুহুল আমি শরীফ ও নাসির ঘরামি গুরুতর আহত হন।

তাদেটকে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। নাসির ও রুহুল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষনিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com