সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে এসিড নিক্ষেপের দায়ে আপন খালাতো ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৭.১৭ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দুই বোনকে এসিড নিক্ষেপের দায়ে আপন খালাতো ভাই-বোনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুন) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ নারগিস আক্তারের আদালত এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তসলিম উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শারমিন ফারজানা লতিফ ওরফে সাকি (৩৩) ও তার ছোট ভাই মুহাম্মদ ইফতেখার লতিফ ওরফে সাদি (৩০)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তসলিম উদ্দিন জানান, দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত দুই ভাই-বোনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১০ সালের ১০ অক্টোবর ভোরে নগরীর চকবাজার জয়নগর এলাকার একটি বাসায় ব্যবসায়ী আনোয়ারুল মুবিনের দুই মেয়ে মুনতাহা কারিনা ও সালসাবিল তাসনিমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করা হয়। এতে দুই বোনের শরীর ঝলসে যায়। এ ঘটনায় দুই মেয়ের বাবা আনোয়ারুল মুবিন বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৪ ডিসেম্বর কারিনা ও তাসনিমের খালাতো ভাই সাদী ও সাদীর বোন সাকীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১১ সালের ২৮ এপ্রিল তৎকালীন মহানগর দায়রা জজ এ কে এম শামসুল ইসলামের আদালত পুলিশের দায়ের করা চার্জশিটের ওপর শুনানি শেষে অভিযোগ গঠন করেন। ওই বছর ৪ ও ৫ মে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com