সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে আবারও হাইস্কুলের অনুষ্ঠানে গুলি, নিহত ১

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ৪.৫৩ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
টেক্সাসের স্কুলে প্রাণঘাতী হামলায় ১৮ শিশু প্রাণ হারানোর এক সপ্তাহ যেতে না যেতেই যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মে) লুইজিয়ানায় একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানস্থলে গুলিতে এক নারী নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিউ অরলিন্স পুলিশ বিভাগের প্রধান ডেপুটি সুপারিনটেনডেন্ট ক্রিস্টোফার গুডলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
জানা গেছে, এদিন নিউ অরলিন্সের জেভিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে মরিস জেফ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা) জেভিয়ার ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে বয়স্ক সেই নারী মারা যান।
ক্রিস্টোফার গুডলি বলেছেন, সম্ভবত দুই নারীর মধ্যে লড়াই হয়েছিল। এরপর তারা অস্ত্র বের করেন ও গুলির ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এক সন্দেহভাজন ও তার উদ্দেশ্য সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।
নিউ অরলিন্সের মেয়র লাতোয়া ক্যানট্রেল ওই অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন। কিন্তু গুলির ঘটনার আগেই সেখান থেকে চলে যান। ক্যানট্রেল পরে এক বিবৃতিতে বলেছেন, বন্দুক সহিংসতা আমাদের শহরটাকে জর্জরিত করছে।
এর আগে, গত ২৪ মে টেক্সাসের উভালদে এলাকায় একটি এলিমেন্টারি একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২১ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জনই শিশু। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরের মধ্যে স্কুলে সংঘটিত এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
যুক্তরাষ্ট্রে নিয়মিত বন্দুক হামলা ও তাতে প্রাণহানির ঘটনা ঘটলেও সেখানে বন্দুক নিয়ন্ত্রণ আইন এখনো কঠোর করা যায়নি। মার্কিন কংগ্রেসে এ বিষয়ে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও শেষপর্যন্ত ব্যর্থ হয়েছে সেগুলো।
গত ১৪ মে নিউইয়র্কে একটি মুদি দোকানে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১০ জনকে হত্যা করে ১৮ বছরের এক কিশোর। নিজেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ঘোষণা দিয়ে আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এলাকাটিতে হামলা চালায় সে।এর একদিন পরেই ক্যালিফোর্নিয়ায় একটি চার্চের দরজায় দাঁড়িয়ে নির্বিচারে গুলি চালায় এক বন্দুকধারী। এতে একজন নিহত ও পাঁচজন আহত হন।যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য মতে, ২০২০ সালে দেশটিতে ১৯ হাজার ৩৫০টি বন্দুকহামলার ঘটনা ঘটেছে, যা ২০১৯ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com