সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নতুন ধারাবাহিকে জিতু আহসান।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১.৩৫ এএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ  কিছুদিন বিরতির পর নাটকের জনপ্রিয় অভিনেতা জিতু আহসান আবারও অভিনয়ে ব্যস্ত হয়েছেন। তবে একখণ্ডের নাটকে অভিনয় করলেও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি অনেক কম। সর্বশেষ ২০২০ সালে অনিমেষ আইচের পরিচালনায় ‘এখানে কেউ থাকে না’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। সেটি বিটিভিতে প্রচার হয়।

এরপর থেকে আর তাকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি। সম্প্রতি নতুন একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জিতু। নাটকের নাম ‘তরী’। নির্মাণ করছেন মোস্তফা মনন। এটি প্রচার হবে গ্রিন টিভিতে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে জিতু আহসান বলেন, ‘গত তিন মাস ধরে এ নাটকে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছি।

এটি পরিকল্পিতভাবেই তৈরি হবে বলে জেনেছি। আমি আমার চরিত্রটিতে আত্মস্থ হওয়ার জন্যও অনেক সময় পেয়েছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জানা গেছে, আগামী মাস থেকেই এর শুটিং শুরু হবে।

এদিকে সম্প্রতি বিটিভির একটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটকের নাম ‘অজানীত’। এটি শিগ্গির প্রচারে আসবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফরমের একটি কাজও করেছেন এ অভিনেতা। ‘মাকাল’ নামের এ নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com