সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অপুর্ব অপুকে অপহরণ চেস্টা ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আল্টিমেটাম।

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ১২.৪৫ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলামঃ সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক অপুর্ব অপুকে অপহরনের চেস্টার ঘটনায় মামলা দায়ের হওয়ার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এ ঘটনায় ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকের সাথে এই ন্যাক্কারজনক ঘটনা মুক্ত গণমাধ্যমে খারাপ নজির স্থাপন করেছে। যা বহিঃবিশ্বে সরকার ও দেশের ভাবমুর্তি নস্ট করবে। আমরা মনে করি এ ঘটনা বরিশালে কর্মরত সাংবাদিকদের কর্ম পরিবেশ নস্ট করেছে ।

প্রশাসনের উচিত অতিদ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা। এ ঘটনায় শুধু অপুর্ব অপু নয়, আমরা বরিশালের সাংবাদিক সমাজ আতঙ্কের মধ্যে রয়েছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ চেস্টাকারীদের গ্রেফতার করা না হলে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কঠোর কর্মসূচি গ্রহণ কবে বলে জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগি সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আর মন্টুসহ অন্যন্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com