সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৩৬ বছর পর টম ক্রুজ অভিনীত ‘টপ গান’ আবারও বক্স অফিসের শীর্ষে।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৪.৩১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

টম ক্রুজ অভিনীত অ্যাকশন মুভি “টপ গানঃ ম্যাভেরিক”-এর একটি বিশাল ওপেনিং হবে বলে ধারণা করা হয়েছিল এবং ছবিটি দর্শকদের হতাশ করেনি। ৪ দিনের মেমোরিয়াল ডে-র ছুটিতে মুভিটি যুক্তরাষ্ট্রে আনুমানিক ১৫ কোটি ১০ লাখ ডলার আয় করেছে বলে জানিয়েছে ইন্ডাস্ট্রির পর্যবেক্ষক এক্সিবিটর রিলেশন্স।

আসল ‘টপ গান’ এর সিক্যুয়াল দেখতে দর্শকদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। তবে সমালোচকরা বলছেন, প্যারামাউন্ট/স্কাইড্যান্সের প্রযোজনার জন্য অপেক্ষা বিফলে যায়নি। কেউ কেউ এটিকে মূল চলচ্চিত্রের থেকেও ভাল বলে অভিহিত করেছেন।

কোভিড-১৯ মহামারীর কারণে ২ বছর দেরিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি সপ্তাহান্তে প্রথম ৩ দিনেই ১২ কোটি ৪০ লাখ ডলার আয় করে এবং চীন বা রাশিয়ায় প্রদর্শিত না হওয়া সত্ত্বেও বিদেশে একই পরিমাণ আয় করেছে। এটি ১০০ মিলিয়ন ডলারের ওপর ক্রুজের প্রথম উদ্বোধন।

আবারও তিনি নৌবাহিনীর টেস্ট পাইলট পিট ‘ম্যাভারিক’ মিচেলের চরিত্রে অভিনয় করেন যিনি এখন একজন ক্যাপ্টেন।তিনি একটি দুর্বৃত্ত দেশের ইউরেনিয়াম কারখানায় বোমা ফেলার প্রশিক্ষণ নিচ্ছেন। সাপোর্টিং কাস্টে রয়েছেন জেনিফার কনেলি, মাইলস টেলার এবং জন হ্যাম; মূল ‘টপ গান’মুভির অভিজ্ঞ ভ্যাল (আইসম্যান) কিলমার সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হন।

বক্স অফিসে দ্বিতীয় স্থানে ছিল “ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্যা মাল্টিভার্স অফ ম্যাডনেস”। মুভিটি চতুর্থ সপ্তাহান্তে শুক্রবার থেকে রোববারের মধ্যে ১৬ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং পুরো ৪ দিনে ২১ দশমিক ১ মিলিয়ন ডলার আয় করেছে।

তৃতীয় স্থানে ছিল টুয়েন্টিন্থ সেঞ্চুরির নতুন ‘ববস বার্গার্স মুভি’। একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের ওপর ভিত্তি করে এনিমেটেড ফিল্মটি ৩ দিনের মধ্যে ১২ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং চারদিনে ১৫ মিলিয়ন ডলার আয় করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com