সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নতুন চমক নিয়ে আসছি বিসমী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৩.৪১ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ  শোবিজের নতুন মুখ জান্নাতুল ফেরদৌস বিসমী। ইতোমধ্যে বিজ্ঞাপন, মিউজিক্যাল ফিল্ম ও নাটকে নজর কেড়েছেন। খুব শিগগির নতুন চমক নিয়ে হাজির হবেন তিনি। শোবিজে পথচলা বেশিদিনের নয়। তবে শুরু থেকেই ক্যারিয়ার নিয়ে বেশ সতর্ক তিনি। কাজের সংখ্যা না বাড়িয়ে খুব বেছে বেছে কাজ করছেন। আর এভাবেই অভিনয়গুণে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে চান বিসমী। তিনি জানান, ‘আমার হাতে বেশ কিছু নতুন প্রজেক্ট আছে। এখনই এগুলো নিয়ে কিছু বলছি না, পুরোটাই সারপ্রাইজ হিসেবে তোলা রইলো।’

বিজ্ঞাপনের মুখ হয়ে শোবিজে পথচলা শুরু হলেও সময়ের জনপ্রিয় গায়ক শেখ সাদীর ‘অভিমানী’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে নজর কাড়েন বিসমী। এরপর থেকেই নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস বাড়তে থাকে তার।
পরবর্তীতে ছোট পর্দার প্রিয় মুখ আরশ খানের সঙ্গে জুটি বাঁধেন বিসমী। এই জুটির ‘কিউটের ডিব্বা’ নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে। এছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনে চমক দেখিয়েছেন বিসমী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com