সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিয়ের প্রস্তাব দেওয়ায় প্রেমিকের আঘাতে , প্রেমিকার মৃত্যু,প্রেমিক আটক।

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১.২৩ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী ছালাম মার্কেট এলাকার খীরু নদীর পার থেকে বুধবার (২৫মে) উদ্ধার করা অজ্ঞাত নারীর পরিচয় থানা পুলিশ পেয়েছেন। নিহত নারী ঈশ্বরগঞ্জ উপজেলার বাল্লুকবেড় গ্রামের সোহেল মিয়ার মেয়ে তাহমিনা বেগম (১৭)। এ ঘটনায় নিহতের প্রেমিক শাহ আলম দীপু (২২)কে নরসিংদী থেকে পুলিশ গ্রেফতার করেছে।

সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে শাহ আলম দীপু ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া থেকে গ্লোরী ডাইং মিলে চাকুরি করতো। তাহমিনার সাথে ফেইস বুকের সূত্রধরে দীর্ঘ দিন যাবৎ প্রেমের সম্পর্ক। ঘটনার ৪/৫দিন পূর্বে তাহমিনা ভালুকায় দীপুর কাছে চলে আসে। তাহমিনা ভালুকা আসার পর সে দীপুকে বিয়ের জন্য চাপ দেয়। তাহমিনাকে দীপু বিয়ে করতে রাজি না হওয়ায় দুজনের মাঝে ঝগড় হয়। এতে দীপু ক্ষিপ্ত হয়ে তাহমিনা মাথায় দীপু আঘাত করলে সে মারা যায়। তাহমিনার লাশ লুকানোর জন্য ভাড়া বাসার পাশে আকাশমনি বাগানের ঝোপঝাড়ের ভেতরে গর্তে ফেলে পালিয়ে যায়।

প্রথমে পুলিশ নিহতের লাশ সনাক্ত করে তাহমিনার মোবাইল ফোনের সূত্রধরে ভালুকা মডেল থানা পুলিশ গত রোববার (২৯মে) রাতে নরসিংদী শহর থেকে দীপুকে গ্রেফতার করে। দীপু পুলিশের কাছে তাহমিনাকে হত্যার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

১৬৪ধারা জবানবন্দির জন্য পুলিশ দীপুকে আদালতে প্রেরণ করেছে। ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com