সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাফফার চৌধুরী স্মরণে নিউ ইয়র্কে ‘স্কলারস বাংলাদেশ’ নাগরিক সভা।

  • আপডেট সময় সোমবার, ৩০ মে, ২০২২, ১.৪৮ এএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রে সদ্যপ্রয়াত লেখক, কবি ও কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরীর স্মরণে এক নাগরিক সভায় তাকে ‘বঙ্গবন্ধুর পর বাংলাদেশের অন্যতম মুরুব্বি’ হিসেবে উল্লেখ করেছেন আলোচকরা। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে ওই নাগরিক স্মরণ সভার আয়োজন করে ‘স্কলারস বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
স্মরণসভায় আলোচকদের অন্যতম বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক ও চারণকবি বেলাল বেগ বলেন, “আব্দুল গাফ্ফার চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর পর বাংলাদেশের অন্যতম ‘মুরুব্বি’। উনি বাংলা ভাষাকে ভালোবাসার বিষয়টি ১৭ কোটি মানুষের অন্তরে বসিয়ে দিয়েছেন।“
একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরীকে স্মরণ করতে গিয়ে বেলাল বেগ বলেন, “আমাদের হৃদয়ে থাকবেন একজন চণ্ডিদাস, একজন রবীন্দ্রনাথ, একজন নজরুল এবং একজন গাফ্ফার চৌধুরী। তার কারণ হচ্ছে, গাফফার চৌধুরীর একুশের গানটি। আমি যখন ম্যাট্রিক পরিক্ষার্থী তখন গাফফার চৌধুরী গানটি লিখেন। আমি তখন থেকেই তাকে চিনি। তিনি বাঙালিত্ব জাগ্রত রাখতে অবিস্মরণীয় কবিতাটি লিখেছিলেন, যা বাঙালি-বিশ্বে চিরভাস্বর হয়ে থাকবে।
প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ্র সভাপতিত্বে আলোচনার সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের প্রধান এম ই চৌধুরী শামীম।শুরুতে রূপা চৌধুরীর নেতৃত্বে সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশিত হয়।
তারপর আবদুল গাফফার চৌধুরীর লেখা অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- আমি কী ভুলিতে পারি’ গাইতে গাইতে সভায় উপস্থিত সবাই তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রয়াত গাফফার চৌধুরীর কবিতার সংকলন গ্রন্থ ‘সময়ের ঘড়ি’র মোড়ক উম্মোচন করেন নাগরিক স্মরণসভার অতিথিরা।প্রয়াত গাফফার চৌধুরীর কবিতার সংকলন গ্রন্থ ‘সময়ের ঘড়ি’র মোড়ক উম্মোচন করেন নাগরিক স্মরণসভার অতিথিরা।কলামনিস্ট, সাংবাদিক ও কবি গাফ্ফার চৌধুরীর জীবন-কর্ম নিয়ে আলোচনার ফাঁকে ‘সময়ের ঘড়ি’ নামক একটি গ্রন্থের মোড়ক উম্মোচন করেন অতিথিরা। আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ৮০টিরও বেশি কবিতার সংকলন ‘সময়ের ঘড়ি’ গ্রন্থটি।
এটির প্রকাশক ও সংকলক এম ই চৌধুরী শামীম মোড়ক উম্মোচনের সময় বলেন, “মোড়ক উন্মোচন করার কথা ছিল স্বয়ং গাফফার চৌধুরীর। কিন্তু তার আগেই তাকে হারালাম এবং বইটি তার হাতে পৌঁছে দেয়াও সম্ভব হয়নি। অথচ এটি তার লেখা কবিতার একমাত্র সংকলন।“
লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস বলেন, “বহুমুখী প্রতিভার অধিকার ছিলেন এবং বহু পরিচয় ছিল আবদুল গাফফার চৌধুরীর। সব পরিচয় ছাপিয়ে যে পরিচয়টি আমার চোখে ভাসে, সেটি হচ্ছে আদ্যোপান্ত বাঙালি। তার সঙ্গে আমাদের একটা মিল আছে, মানে আমরা যারা প্রবাসী। ১৯৭৪ সাল থেকেই তিনি প্রবাসী ছিলেন। তার হৃদয়জুড়ে বিরাজ করতো প্রিয় মাতৃভূমি- যা তার লেখনিতে প্রকাশ পেয়েছে।“
সভায় আবদুল গাফফার চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী তাজুল ইমাম, কম্যুনিটি লিডার মোর্শেদ আলম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com