সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে গুলি করেই জীবন বাঁচালেন নারী।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ১১.৩৭ পিএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
জন্মদিনের পার্টিতে যোগ দিতে এসেছিলেন প্রায় ৪০ জন। তাদের ওপর হঠাৎ গুলি চালান এক ব্যক্তি। তবে জনতার ওপর গুলি চালানো ওই ব্যক্তিকে নিজের বৈধ অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেন এক নারী। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার চার্লসটনে এই ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ডেনিস বাটলার (৩৭) নামে ওই ব্যক্তি একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে জনতার ভিড়ের উপর গুলি চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, ডেনিস বাটলারেরও আগেও বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে।এ ব্যাপারে পুলিশের মুখপাত্র টনি হ্যাজেলেট জানান, ওই নারীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একটি ম্যাস শুটিং ঠেকিয়ে অনেকের জীবন রক্ষা করেছে।
তবে ওই নারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জড়িত নন বলেও জানিয়েছে পুলিশ।টেক্সাসে একটি স্কুলে গুলির ঘটনায় শিশুসহ ২১ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে দেশটির অস্ত্র আইন নিয়ে বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com