সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

একটি স্পিডব্রেকারের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা সড়ক দূর্ঘটনায় নিহত-৭ আহত-৬

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৬.৩৯ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

 

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য ও নিরাপদ সড়কের জন্য একটি স্পিডব্রেকারের দাবিতে মহাদেবপুর এনায়েতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন স্থানীয়রা মানববন্ধন করেছে রোববার বৃষ্টি উপেক্ষা করে।

সড়কের দু’পাশে শিক্ষাপ্রতিষ্ঠান। দু’দিকের ভবনেই ক্লাশ করতে হয় শিক্ষার্থীদের। সড়ক পার হতে গেলেই মৃত্যু! কি এক ভয়ানক স্থান। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক স্থানীয়রা বারবার মানববন্ধন ও স্মারকলিপি দিয়েও একটি গতিরোধক বা স্পিড ব্রেকার পাননি। দুঃখজনক হলেও ঘটনা এতটাই সত্য যে, ২০২১৩ সালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক যাওয়ার সময় তার সামনেই ওই স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক নিজ উদ্যোগে আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠান ও উক্ত স্থানে স্পিড ব্রেকার দেওয়ার আশ্বাস দেন। যা এখনো বাস্তবায়ন হয়নি।

দুর্ঘটনা প্রবণ এলাকাটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর রোডস্থ দালাল বাজারের (জামতলি) মহাদেবপুর এনায়েতিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গন। ছোট্ট একটি স্থানে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামের আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দুই প্রতিষ্ঠান মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে আটশ’র বেশী।

মাইলের মাথা থেকে জগনভূঁইয়া দীঘির পাড় পর্যন্ত এক কিলোমিটার সড়ক সরু হওয়ায় যানবাহন দ্রুতগতিতে ছোটে। শিক্ষার্থীরা সড়কের ওপাশের ভবনে যেতেই ঘটে বিপদ। এ পর্যন্ত বিশটির অধিক দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ দুর্ঘটনায় শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন ঘটনাস্থলেই। দাখিল পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত, তৃতীয় শ্রেণীর উম্মে আয়েশা নাফিসা ও ফারজানা আক্তার, বহিরাগত এক নারী ও একটি মেয়েসহ সাতজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে দাখিল পরীক্ষার্থী প্রাবিয়ান, বহিরাগত এক নারী, ষষ্ঠ শ্রেণির মোঃ সিয়াম হোসেন, আজিজুর রহমান মাহিসহ আরো অনেকে।

স্পিড ব্রেকার এর দাবিতে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীদের মধ্যে শরীফ হোসেন, রায়হান হোসেন অনিক, অভিভাবক ও আহত শিশুর পিতা আমির হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আলম হিরন, যুবলীগ নেতা মুরাদ হোসেন, শিক্ষক আনোয়ার হোসেন ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাওলানা মিজানুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আক্তার হোসেন, আলমগীর হোসেন, মাওলানা নাসির আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, রিয়াজ হোসেনসহ স্থানীয় আরও অনেকে।

মৃত্যু ও পঙ্গুত্বের মিছিল দীর্ঘ না করে সর্বস্তরের মানুষের দাবী লক্ষ্মীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তার কাছে দ্রুত মাদ্রাসার সামনে একটি স্প্রিড ব্রেকার স্থাপন করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে জ্ঞান অর্জনে সহযোগিতা করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com