সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মাননীয় প্রধান মন্ত্রীর সহযোগিতা কামনায় ভূমি দস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.২৫ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রেস ক্লাবের সামনে ভূমি দস্যুদের হাত থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ হাবিল উদ্দিন গং মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনায় মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়

গত ২৮শে মে রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ হাবিল উদ্দিন বলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার ব্যারেন্ডা মৌজায় আমাদের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যু ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইজুদ্দিন মোল্লা, তার ভাই ইদ্রিস মোল্লা, মাহবুবুর রহমান, কৃষ্ণ গোপাল, মুকুল, মোজাম্মেল, ইদ্রিস মাওলানা, খাজা এবং জসিম গংরা আমাদের পূর্বপুরুষের দেওয়া পৈত্রিক সম্পত্তি জাল দলিল এর মাধ্যমে হাতিয়ে নিয়েছে।এমনকি জাল দলিল এর মাধ্যমে তারা পূবালী ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ পেয়েছেন ঐ জাল দলিলের মাধ্যমে,সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন সময়, প্রশাসনসহ বিভিন্ন দফতরে লিখিত সাহায্য চেয়ে, এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি’ শেষ পর্যন্ত এই জাল দলিল এর বিরুদ্ধে আমরা গাজীপুর দায়রাজজ আদালতে মামলা চলমান রেখেও কোন ফলাফল পাইতেছি না, আরও জীবননাশের হুমকি ধামকির মুখে পড়ে আছি। তাই মমতাময়ী মা, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।

এখানে আরো উল্লেখ করেন যে, জাল দলিল এর বিরুদ্ধে আদালতে মামলা করার পর উল্লেখিত ভূমি দস্যুরা আমাদের বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে ভূমি দস্যুদের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পর আমাদের প্রাননাশের হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর কাছে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে সাহায্য চাই।
এসময় বাপ-দাদার পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ হাবিল উদ্দিন গংয়ের সকল অংশীদার গন উপস্থিত থেকে আবারো মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com