বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে উজিরপুরের বামরাইল এলাকায় যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রীর মৃত্যু । এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।
ওসি আলী আর্শাদ বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই আট জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, তাদের কারও নাম পরিচয় জানা যায়নি। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।