সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচীর উপর নিষেধাজ্ঞা জারি

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১১.২২ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র শুক্রবার রাশিয়ার দুটি ব্যাংক, উত্তর কোরিয়ার একটি কোম্পানি এবং উত্তর কোরিয়ার গণবিধ্বংসী কর্মসূচিকে সমর্থন করার জন্য অভিযুক্ত এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যা কিনা পিয়ংইয়ং এর নবায়ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিপরীতে চাপ বাড়িয়েছে।

উত্তর কোরিয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রস্তাবের বিরুদ্ধে বৃহস্পতিবার চীন এবং রাশিয়া ভেটো দিয়েছিলো। এর একদিন পরেই যুক্তরাষ্ট্র সর্বসাম্প্রতিক এই পদক্ষেপটি নিয়েছে। চীন এবং রাশিয়ার ভেটোর কারণে ২০০৬ সালে পিয়ংইয়ংকে শাস্তি দেওয়া শুরু করার পর থেকে এই প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রকাশ্যে বিভক্তি দেখা দিল।

ওয়াশিংটন, উত্তর কোরিয়া সেকেন্ড একাডেমি অফ ন্যাচারাল সায়েন্সেস-এর অধীনস্থ একটি সংস্থার বেলারুশ-ভিত্তিক প্রতিনিধি জং ইয়ং এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন বলেছে যে তিনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিকাশের সাথে যুক্ত উত্তর কোরিয়ার সংস্থাগুলিকে সমর্থন করেছেন৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com