সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৬.১৪ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে, র‍্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) চট্টগ্রামের জোরারগঞ্জ ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় থেকে তাদের আটক করে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন- সাইদুর রহমান সাঈদ (৩৩), আনোয়ার হোসেন (৪৫), এস এম শাফায়েত হোসেন (৩৮), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), মো. সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), মো. আবু সাঈদ (২৮), মো. নাসির উদ্দিন (৩৮), মো. মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩) ও ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)।

শুক্রবার (২৭ মে) র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাবের একটি দল তথ্য সংগ্রহের কাজে চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারে গেলে, তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্য গুরুতর আহত হন।উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

ঘটনার পর, র‌্যাব-৭, গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত করে, তাদের আটক করতে সক্ষম হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com