সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনীয়দের বিরুদ্ধে গণহত্যার নীতি অবলম্বন করছে রাশিয়া : জেলেন্সকি

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ২.৪৮ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি তার প্রাত্যহিক বক্তব্যে বলেন যে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া নিশ্চিতভাবেই গণহত্যার নীতি অবলম্বন করছে, তবে ইউক্রেনের এই “বিপর্যয়কর পরিস্থিতি” এড়ানো যেত “যদি বিশ্বের শক্তিধরেরা রাশিয়ার সাথে খেলা না করে যুদ্ধ শেষ করতে আসলেই চাপ প্রয়োগ করত।

জেলেন্সকি বলেন, রাশিয়া জ্বালানী সরবরাহের জন্য ইউরোপ থেকে প্রতিদিন প্রায় ১০০ কোটি ইউরো পায়, যখন কিনা “ইউরোপীয় ইউনিয়ন ষষ্ঠ দফায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একমত হওয়ার চেষ্টা করছে।

তবে, তিনি জোর দিয়ে বলেন যে, ইউক্রেন সবসময়ই এক স্বাধীন দেশ থাকবে এবং খন্ডিত হবে না। তিনি আরও বলেন, একমাত্র যে প্রশ্নটি বাকি থাকে তা হল, আমাদের মানুষজনকে নিজেদের স্বাধীনতার জন্য কি মূল্য পরিশোধ করতে হবে” এবং রাশিয়া আমাদের বিরুদ্ধে এই অনর্থক যুদ্ধের জন্য  কি মূল্য পরিশোধ করবে।

এদিকে, ইউক্রেনের ‍উত্তর-পূর্বাঞ্চলে, সীমান্ত পর্যন্ত পিছিয়ে যাওয়া রুশ বাহিনী, বৃহস্পতিবার নতুন করে এক পাল্টা হামলা আরম্ভ করেছে বলে মনে করা হচ্ছে। কোন কোন পশ্চিমা কর্মকর্তার মতে, তিন মাস ধরে চলতে থাকা এই যুদ্ধ এমন এক “মারামারিতে” পরিণত হয়েছে যার কোন শেষ দেখা যাচ্ছে না।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এর কর্তৃপক্ষ জানায় যে, রাশিয়ার গোলাবর্ষণে অন্তত সাতজন বেসামরিক মানুষ নিহত ও আরও ১৭ জন আহত হয়েছেন। শহরটির উত্তর এবং পূর্ব দিকে প্রবল লড়াই চলছে।

খারকিভে অবস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান যে, সেখানে বারবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। রুশ বাহিনী শহরের উত্তরে নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে বলে আপাতদৃষ্টিতে মনে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com