সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে ২৬ জন গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ১.১৬ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা, ১৫ টি মোবাইল ফোন, ৪ টি ক্ষুর ও ৮ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আজ শুক্রবার  র‌্যাব-৩ এর  অতিরিক্তি পুলিশ সুপার স্টাফ অফিসার (অপারেশন্স) বীণা রানী দাস এসব তথ্য জানান।
র‌্যাব-৩ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন এবং বংশাল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মোশারেফ হোসেন (২৯), মো. মাসুদ রায়হান (২৮),  মো. রোকন (২৯), মো. বিল্লাল হোসেন (৩৩), মো. আকতার হোসেন (৩৫), মো. হারুন (৪৮), মো. সাহেব আলী (৪৯), মো. জুয়েল (৪৩), মো. আরিফ চৌধুরি (৫৩),  মো. আল আমিন (৩৩), মো. সুমন (৩৩), মো. রানা (২৬), মো. ইমান আলী (৪০), মো. ইকবাল (৪৫)। মো. সুমন (২৯), মো. আব্দুর রহমান (১৯), মো. সাইফুল মিয়া (২৩), মো. রিপন মিয়া (২১), মো. আামিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০),  মো. আনোয়ার হোসেন (৪৮), মো. সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), মো. আল আমিন (২৬) ও সুরুজ মিয়া (২৮)।
বীণা রানী দাস জানান, সম্প্রতি র‌্যাব-৩  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান ও লেগুনা স্ট্যান্ডে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় ও ছিনতাই করে আসছে। কেউ চাঁদা দিতে রাজী না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবন নাশের হুমকি প্রদর্শন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানের মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক দোকানদারদের নিকট থেকে কৌশলে দোকান প্রতি ১শ’ থেকে ৫শ’ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com