সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় বাড়তে পারে গুচ্ছের ফি- জবি উপাচার্য।

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ১১.৩৯ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

 

হারুন,জবি প্রতিনিধিঃ  গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানো হয়েছে। শুক্রবার (২৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বিষয়ক উপাচার্যদের কমিটির এক সভা শেষে এসব বিষয় জানান কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক মুঠোফোনে জানান, করোনার পরবর্তী সময়ে বর্তমানে সব জিনিসের দাম বেশি। সবকিছু বিবেচনা করে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়তে পারে। এছাড়া ৩ সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তার পূর্বে পরীক্ষা নেয়া যায় কি না সে বিষয়ে পরবর্তীতে সভায় আলোচনা করবো। পরীক্ষার তারিখ ও ফি আগামী ৩০ মে তারিখের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, গতবার পরীক্ষার কেন্দ্র চয়েজ দিতে হয়েছিল অনেকগুলো। কিন্তু এবার একটি বিশ্ববিদ্যালয় চয়েজ দিতে হবে। সে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিবে কিভাবে তাদের ক্যাম্পাসে পরীক্ষা নেয়া যায়। শিক্ষার্থীরা যেন ভোগান্তিতে না পড়ে সেদিক বিবেচনা করবে বিশ্ববিদ্যালয়।
এদিকে বিশ্ববিদ্যালয় চয়েজ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আগে সর্বোচ্চ পাঁচটি বিশ্ববিদ্যালয় চয়েজ দেওয়া যেত। এবার বাড়তি যুক্ত হওয়া বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয় চয়েজ দিতে পারবে শিক্ষার্থীরা।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে কি না জানতে চাইলে উপাচার্য জানান,হ্যা এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
তিনি আরো বলেন এবছর আলাদা করে বিশ্ববিদ্যালয়ে আবেদন করে ফি দেয়া লাগবে না। শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে মেডিকেলে ভর্তি পরীক্ষার মতো ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করে দেয়া হবে। পরবর্তী সভায় আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার ফি ও পরীক্ষার ডেট জানিয়ে দিব।
উল্লেখ্য গত ৮ এপ্রিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছিলো- আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর তিনটি ধাপে এই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শেষ দুইটি বিশ্ববিদ্যালয় এবছর নতুন করে গুচ্ছের সাথে যুক্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com