সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পল্লবীতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ মে, ২০২২, ২.৫৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফারুক ওরফে কালু, মোঃ ইকবাল চৌধুরী ও মোঃ কাদের।

বৃহস্পতিবার (২৬ মে ২০২২) রাত ৯:৪০ টায় পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) জানান, থানার এসআই তারিক উর রহমান শুভ বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কতিপয় মাদক কারবারি পল্লবী থানায় সেকশন-১১ এলাকার এমএন ফ্যাশনের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৬ কেজি গাঁজাসহ ফারুক, ইকবাল ও কাদেরকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।
(ডিএমপি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com